Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : জাতীয় ছাত্রশক্তি আলমডাঙ্গার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তি আলমডাঙ্গার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বদ্ধভূমি এলাকায় জাতীয় ছাত্রশক্তি আলমডাঙ্গা উপজেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ১৫–১৬ শতাংশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাতসহ বিভিন্ন পরিবেশগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
নেতৃবৃন্দ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF