Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি

অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি
চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আলীম উদ্দিন লস্কর ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন পক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আর্থিক অনিয়ম হয়েছে। ইউজিসির নির্দেশনা অনুযায়ী বৈধ ট্রাস্টি বোর্ড দায়িত্ব গ্রহণ করছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রম স্থগিত রেখে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার শান্তের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF