Rent for ads Rent for ads
ঢাকা | বঙ্গাব্দ
Rent for ads

বারিধারা পাড়ায় উন্নয়ন ও জনকল্যাণে নতুন কমিটি গঠন: ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 57
বারিধারা পাড়ায় উন্নয়ন ও জনকল্যাণে নতুন কমিটি গঠন: ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ ছবির ক্যাপশন : বারিধারা পাড়া যুব সংগঠন
Rent for ads
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা | চুয়াডাঙ্গা শহরের বারিধারা পাড়াকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত মডেল মহল্লা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় জামে মসজিদে মহল্লাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক উন্নয়ন এবং আসন্ন 'ফ্রি মেডিকেল ক্যাম্প' সফল করার লক্ষ্যে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি ও যুব সংগঠনের কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।
মহল্লার প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটিতে মোঃ আসাদুল হক বিশ্বাস-কে সভাপতি এবং মোঃ খোকন আলী-কে সম্পাদক ও মুখপাত্র নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৈয়বুর রহমান।
এলাকার তরুণ সমাজকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল করতে গঠিত হয়েছে ‘বারিধারা পাড়া যুব সংগঠন’। নবগঠিত এই যুব কমিটিতে মোঃ শাওন আলী-কে সভাপতি এবং মোঃ আহাদ আলী-কে সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মুখপাত্র হিসেবে মোঃ রনি বিশ্বাস, সংগঠক হিসেবে মোঃ মিজবাহ বিশ্বাস এবং সহ-মুখপাত্র হিসেবে মোঃ আব্দুল হাকিম দায়িত্ব লাভ করেছেন। এছাড়াও পাড়ার আরও বেশ কয়েকজন নিবেদিতপ্রাণ যুবক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত এই কমিটিগুলোর প্রধান লক্ষ্য হলো মহল্লার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি 'ফ্রি মেডিকেল ক্যাম্প' আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান, মুরুব্বিদের অভিজ্ঞতা এবং তরুণদের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে বারিধারা পাড়াকে চুয়াডাঙ্গার একটি শ্রেষ্ঠ মহল্লা হিসেবে গড়ে তোলা হবে। একই সাথে যুব সংগঠনের নেতৃবৃন্দ এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো সামাজিক প্রয়োজনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে পাড়ার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জনতার চুয়াডাঙ্গা

কমেন্ট বক্স