Rent for ads Rent for ads
ঢাকা | বঙ্গাব্দ
Rent for ads

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নওলামারীতে ফুটবল উপহার দিল জাতীয় ছাত্র শক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নওলামারীতে ফুটবল উপহার দিল জাতীয় ছাত্র শক্তি ছবির ক্যাপশন :
Rent for ads
যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্র শক্তি আলমডাঙ্গা উপজেলা কমিটির উদ্যোগে নওলামারি গ্রামের যুবকদের মাঝে একটি ফুটবল উপহার প্রদান করা হয়েছে।
এ সময় জাতীয় ছাত্র শক্তির নেতারা বলেন, বর্তমান সময়ে মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের অপরাধ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সহায়তা করে।
তারা আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক যুবসমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও জাতীয় ছাত্র শক্তি আলমডাঙ্গা উপজেলা কমিটি যুব সমাজের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ফুটবল পেয়ে নওলামারি গ্রামের যুবকেরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য জাতীয় ছাত্র শক্তি আলমডাঙ্গা উপজেলা কমিটিকে ধন্যবাদ জানান। তারা জানান, খেলাধুলার মাধ্যমে গ্রামের তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি পোস্ট করেছেন : Md Shakib Hasan

কমেন্ট বক্স