চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর জন্য সুসংবাদ!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে 'ফ্যামিলি কার্ড' কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদরে তথ্য সংগ্রহের জন্য গণনাকারী (Enumerator) এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হচ্ছে। এই শুমারি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
পদের বিবরণ ও যোগ্যতা:
গণনাকারী (Enumerator/জরিপকারী):
নারী প্রার্থীদের অগ্রাধিকার।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস বা সমমান।
বয়স: ১৮-৪০ বছর।
অভিজ্ঞতা: পূর্বে বিবিএস জরিপে কাজের অভিজ্ঞতা সুবিধাজনক।
অন্যান্য: স্মার্টফোন চালনায় দক্ষ, শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা এবং বাংলা ভালোভাবে পড়তে ও লিখতে সক্ষম।
সুপারভাইজার (প্রতি ৯ জন গণনাকারীর বিপরীতে ১ জন):
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি পাস বা সমমান।
বয়স: ১৮-৪৫ বছর।
অন্যান্য: অনলাইন ও ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ধারণা এবং বাংলা ভালোভাবে পড়তে ও লিখতে সক্ষম।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।
আবেদনপত্র প্রাপ্তি ও জমাদানের স্থান:
আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা চুয়াডাঙ্গা সদরের ওয়েবসাইট (www.chuadangasadar.chuadanga.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
পূরণকৃত আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চুয়াডাঙ্গা সদরে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনপত্র বিতরণের তারিখ: ২১/০৭/২০২৩ হতে ২৫/০৭/২০২৩ বিকেল ৩:০০ টা পর্যন্ত।
আবেদনপত্র জমাদানের তারিখ: ২১/০৭/২০২৩ হতে ২৫/০৭/২০২৩ বিকেল ৩:৩০ টা পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ২৬/০৭/২০২৩ সকাল ৯:০০ টা থেকে।
সাক্ষাৎকারের স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
শর্তাবলী:
সরকারি/আধাসরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা আবেদন করতে পারবেন না।
অযোগ্য প্রার্থী তথ্য গোপন করে আবেদন করলে বা নিয়োগ পেলে তার নিয়োগ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার
ও
সভাপতি
ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটি
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
জনতার চুয়াডাঙ্গা